Skip to content
Latest stories

Stock news

আগ্রহের শীর্ষে কেডিএস

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৩টির বা ১৩.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এক্সেসরিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে কেডিএস এক্সেসরিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৭.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮৪.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৪০ টাকা বা ৯.৫৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কেডিএস এক্সেসরিজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, আমরা টেকনোলজিসের ৩.৫৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২.৮১ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ২.৬০ শতাংশ, ওরিয়ন ফার্মার ২.৫৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২.১২ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৭ শতাংশ, আইটি কনসালটেন্টসের ১.৪৭ শতাংশ এবং বেঙ্গল উইন্ডসোরের শেয়ার দর ১.৪৫ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play