Skip to content
Latest stories

Stock news

আগ্রহের শীর্ষে জেনেক্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৮টির বা ১৩.৫৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে জেনেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৬.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৫.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেনেক্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মার ৯.৯৭ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৯.৯৪ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৯.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৮ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৫ শতাংশ, লুব-রেফের ৯.৬৪ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৭.৯৪ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৭.২৮ শতাংশ এবং ইস্টার্ন কেবলসের শেয়ার দর ৬.১৯ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play