Skip to content
Latest stories

Stock news

আগ্রহের শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

ছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭টির বা ২.১৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবস ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৯০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৩.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৭০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের ১.০৬ শতাংশ, ওয়ান ব্যাংকের ০.৯৮ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ০.৩১ শতাংশ এবং ইসলামী ব্যাংকের শেয়ার দর ০.৩০ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play