Skip to content
Latest stories

Stock news

আগ্রহের শীর্ষে চার্টার্ড লাইফ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯টির বা ৮.৩৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্লের ৮.২৩ শতাংশ, বসুন্ধরা পেপারের ৬.৭৪ শতাংশ, জেনেক্সের ৬.০৩ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৭৩ শতাংশ, আমরা টেকনোলজিসের ৫.৩৬ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৫.২৪ শতাংশ, ইউনিক হোটেলের ৫.২৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫.২২ শতাংশ এবং শমরিতা হসপিটালের শেয়ার দর ২.৬৫ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play