Skip to content
Latest stories

Stock news

আগ্রহের শীর্ষে বসুন্ধরা পেপার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪টির বা ৭.৫২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে বসুন্ধরা পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৬.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৫.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বসুন্ধরা পেপার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭০ শতাংশ, লুব-রেফের ৫.২১ শতাংশ, জেনেক্সের ৪.৪১ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৪.০৩ শতাংশ, ইউনিক হোটেলের ৩.৪৮ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৩.৪১ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২.৫০ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ২ শতাংশ এবং সামিট এলায়েন্স পোর্টের শেয়ার দর ১.৭০ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play