Skip to content
Latest stories

Stock news

আধা ঘণ্টায় ২ কোম্পানি হল্টেড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিল ও ন্যাশনাল ফিড মিল লিমিটেড।সূত্র মতে, আজ বেলা ১০টা ৩৮ মিনিট পর্যন্ত ন্যাশনাল ফিডের স্ক্রিনে ২ লাখ ৫৩ হাজার ২৩০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।এদিকে একই সময়ে ডমিনেজ স্টিলের স্ক্রিনে ২২ লাখ ৬ হাজার ৬৯৩টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play