Skip to content
Latest stories

Stock news

আবারো বাড়লো স্বর্ণের দাম, ৮৮ হাজার টাকা ছাড়ালো ভরিতে

আবারো বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দেশে স্বর্ণের দামে এটি রেকর্ড। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম পড়বে ৮৮ হাজার ৪১৩ টাকা।আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানায়। আগামীকাল শুক্রবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮৮ হাজার ৪১৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ হাজার ৩৮৯ টাকা।১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭২ হাজার ৩১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩০২ টাকা।তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play