সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে কোম্পানিটিকে কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাসহ সুশাসন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।সম্প্রতি আলহাজ্ব টেক্সটাইল মিলসের পরিচালনা পর্ষদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।গত ২৩ আগস্ট ব্যবসায়িক অগ্রগতি সম্পর্কে জানতে আলহাজ টেক্সটাইল মিলসের পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করে বিএসইসি।....
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক....
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি চুক্তি সই হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, চুক্তি অনুযায়ী জেনেক্স ইনফোসিস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে স্ট্রাটেজিক পার্টনার হিসাবে কাজ করবে। একটি বৃহত্তর ক্লায়েন্ট বেস তৈরী করতে ব্যাংকে সহয়তা করবে।ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্কেলিং করা, দক্ষতার সাথে নতুন ক্লায়েন্ট সেগমেন্টে পৌঁছানো....
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১০টা পরযন্ত ডিএসইতে ৩৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৫৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর....
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই ১১ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি....
ওয়ান ব্যাংকের শেয়ার নিয়ে ব্যাপক কারসাজি করে বিপুল পরিমাণ মুনাফা তুলে নিয়েছিলেন এই সময়ের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের। দেশের শেয়ারবাজারে হিরো নামে বেশি পরিচিত এই বিনিয়োগকারী ও তাঁর স্বজন-সহযোগীরা গত বছরের নভেম্বরে মাত্র ১৫ দিনের কারসাজিতে ব্যাংকটির শেয়ার লেনদেনে ১৪ কোটি ৩৬ লাখ টাকা মুনাফা তুলে নেন। নিজেদের মধ্যে শেয়ার....
শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির জন্য ক্রেডিট রেটিং এবং তার মানমূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) আকারে প্রকাশ করা বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।সোমবার (১২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা গেজেট আকারে প্রকাশ করেছে কমিশন।নির্দেশনা অনুসারে, জীবন বিমা কোম্পানি ছাড়া বাকি সব কোম্পানিকে প্রতি বছর কমপক্ষে একবার এবং জীবন....
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ৬ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লভ্যাংশ নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে চলতি বছরের ২৬ সেপ্টেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য....
চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয় লেনদেন। গতকাল শেয়ারবাজারের সব সূচক কমেছে। তার সঙ্গে গতকাল ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কমেছে। এদিকে গতকাল পতন হলেও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে উঠে আসে ভ্রমণ ও অবসর খাত। এরপর বিনিয়োগকারীদের আগ্রহের....
গত সপ্তাহে টানা তিন কার্যদিবস উত্থান হয়েছিল দেশের পুঁজিবাজারে। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখিতা দেখা যাচ্ছে পুঁজিবাজারে। এর মধ্যে গতকাল ডিএসইতে সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতেও সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায়....
: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৮টির বা ২৮.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারের ক্লোজিং দর....
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৮ প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির দর বেড়েছে, ১০৮টির দর কমেছে, ১৪০টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে নাহি অ্যালুমিনিয়ামের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আগের কার্যদিবস সোমবার নাহি অ্যালুমিনিয়ামের ক্লোজিং দর ছিল ৮৫ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন....
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৮ প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির দর বেড়েছে, ১০৮টির দর কমেছে, ১৪০টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আগের কার্যদিবস সোমবার সোনারগাঁও টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৫৪ টাকা ৬০ পয়সা। আজ....
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ২৬২ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৩ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার টাকার।জেএমআই হসপিটাল....
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৮৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৬৩৪ বারে ৩ লাখ ৯০ হাজার ২৫৯টি....
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার ডিএসইতে....
এটা (পুঁজিবাজার) তো সবজি বা মাছের বাজার নয়। সবজি পচে যাচ্ছে, তাই আপনাকে বিক্রি করে দিতে হবে! মাছ নষ্ট হয়ে যাচ্ছে, তাই আজই লাভ বা লস যা-ই হোক না কেন বিক্রি করে দিতে হবে! এটা তো বিনিয়োগ। বিনিয়োগ কেন সবজি বা মাছের বাজারের মতো হবে— শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম;....
শেয়ারবাজারের ইতিহাসে বীমা কোম্পানির মধ্যে সবচেয়ে কম ২০ পয়সার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) নিয়ে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) অর্থ উত্তোলন করতে যাচ্ছে টার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। যে কোম্পানিটি এর আগের বছর ২০২০ সালে ১ পয়সাও ইপিএস অর্জন করতে পারেনি। এই দূর্বল মুনাফার কারনে কোম্পানিটির ২.৫০% লভ্যাংশ দেওয়ার সক্ষমতা অর্জন হয়নি। এই পরিমাণ লভ্যাংশ....
সোনার ভরি এখন দেশে ৮৪ হাজার ৫৬৪ টাকা। সোনার দামে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। দাম বেড়েছে বিশ্বব্যাপীই। সবারই এখন একই প্রশ্ন—কেন সোনার দর এভাবে বেড়েই চলছে, কোথায় থামবে দর।সোনার দামের সঙ্গে বিশ্ব অর্থনীতির একটি গভীর সম্পর্ক আছে। বিশ্ব অর্থনীতি এখন কেমন আছে, এর উত্তর একটাই—‘অনিশ্চয়তা’। আগামী দিনগুলোতেও এই অনিশ্চয়তা....
কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটালের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য....