Stock news
৮ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে মতিন স্পিনিং মিলসের।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১০ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকা ৯০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিলভা ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৮.৬২ শতাংশ, দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সায়।শেয়ার লেনদেন গাইড
আর ১ টাকা ৫০ পয়সা বা ৭.৩৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইনটেক অনলাইন, দিনশেষে যার দর দাঁড়ায় ২১ টাকা ৯০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সায়হাম টেক্সটাইল মিলস্ ৭.২৯ শতাংশ, আল-হাজ টেক্সটাইল ৬.২৬ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৫.১০ শতাংশ, উত্তরা ফাইন্যান্স ৫.০০ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস ৪.৯৩ শতাংশ, হাওয়া ওয়েল টেক্সটাইল ৪.৪০ শতাংশ ও জাহিন স্পিনিং ৪.১৭ শতাংশ দর বেড়েছে।