Skip to content
Latest stories

Stock news

৬ষ্ঠ দিনে শেয়ারবাজারে আরও বড় পতন

দেশের শেয়ারবাজারে টানা ৬ষ্ঠ দিনের মতো মূল্য সূচকের পতন হয়েছে। বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব মূল্যসূচক কমেছে। ফ্লোর প্রাইসের কারণে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ছিল অপরিবর্তিত।ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, আজ (২১ ডিসেম্বর) এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৭ দশমিক ৬৮ পয়েন্ট হারিয়েছে। গত ছয় কার্যদিবসের টানা পতনে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ১৮৯ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও কমেছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ বুধবার ৮ দশমিক ০৬ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস ৩০’ সূচক হারিয়েছে ৬ দশমিক ৪৩ পয়েন্ট।ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (মঙ্গলবার) লেনদেন হয়েছিল ৩২২ কোটি ৪১ লাখ টাকা।মঙ্গলবার ডিএসইতে মোট ২৮৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৩টি শেয়ারের দরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৭৩টির, বিপরীতে মাত্র ০৯ কোম্পানির শেয়ারদর আজ বৃদ্ধি পেয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play