Skip to content
Latest stories

Stock news

৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে প্রাইম ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেডের পর্ষদ সাত বছর মেয়াদে ৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। মূলধন ভিত্তি বাড়াতে আনসিকিউরড, রূপান্তর-অযোগ্য ও অবসায়নযোগ্য এ সাবঅর্ডিনেটেড বন্ডটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ৪২ পয়সা বা ৯১ দশমিক ৩০ শতাংশ। আর চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২৭ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ২০ পয়সা বা ৮ দশমিক ৮১ শতাংশ। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ৬২ পয়সায়।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ব্যাংক।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play