Skip to content
Latest stories

Stock news

৬ কার্যদিবসে শেয়ারটির দর বাড়লো ২৮.৮০ টাকা!

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া বা বিনা কারণেই পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।গত ১ নভেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৬৬.২০ টাকায়। আর ৯ নভেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৯৫ টাকায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৮.৮০ টাকা বা ৪৮০ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play