Skip to content
Latest stories

Stock news

৫৫ শতাংশ লেনদেনই ৪ খাতের দখলে: তথ্যপ্রযুক্তি শীর্ষে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই ২০টি খাতের মধ্যে সব খাত ছাড়িয়ে এককভাবে তথ্যপ্রযুক্তি খাত লেনদেনের নেতৃত্বে রয়েছে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ১৩২ কোটি ৪১ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ২০.৪৪ শতাংশ। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।এই খাতে লেনদেনের শীর্ষ দশের শীর্ষ স্থানটি দখল করেছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৭ লাখ ২৮ হাজার ৩৩৩টি। যার বাজার মূল্য ৬৩ কোটি ৬ লাখ ৫৩ হাজার টাকা। দর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা ৮.৬৮ শতাংশ।শীর্ষ লেনদেনের দশম স্থানটি দখল করেছে আমরা নেটওয়ার্ক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ লাখ ৮৬ হাজার ৪৮টি যার বাজার মূল্য ১৬ কোটি ৫৮ হাজার টাকা। কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৪.৩৪ শতাংশ।অন্যান্য খাতের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৮৫ কোটি ২৩ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৩.১৬ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জীবন বিমা খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৭২ কোটি ৪১ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১১.১৮ শতাংশ। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৬৮ কোটি ৯৮ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১০.৬৫ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play