Skip to content
Latest stories

Stock news

৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো: ইন্দো-বাংলা ফার্মা, কাশেম ইন্ডাস্ট্রিজ, বারাকা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার ও গোল্ডেন সন লিমিটেড।জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ইন্দো-বাংলা ফার্মার ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড এবং বাকী কোম্পানির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।LankaBangla securites single pageইন্দোবাংলা ফার্মার দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।কাশেম ইন্ডাস্ট্রিজের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ৩০ জুন,২০২২ ও ২০২২ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে।বারাকা পাওয়ারের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ২’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।শাহজিবাজার পাওয়ারের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।গোল্ডেন সনের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি৩’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৪। ৩০ জুন,২০২২ পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play