Skip to content
Latest stories

Stock news

৪৫ শতাংশ লভ্যাংশ দেবে এপেক্স ফুটওয়্যার

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৭০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৯২ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ টাকা ৭৮ পয়সা বা ৩১ দশমিক ১৭ শতাংশ। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৯৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৪৪ টাকা ৫৪ পয়সায়।ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৩ নভেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৪ অক্টোবর।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৩৬ পয়সা। এর আগের বছরে ইপিএস ছিল ৫ টাকা ৬২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫৬ টাকা ৮১ পয়সায়।এর আগে ২০১৯-২০ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের দুই হিসাব বছরের জন্য ৫৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play