Skip to content
Latest stories

Stock news

৩০০ শতাংশ লভ্যাংশ দেবে ইউনিলিভার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। কোম্পানির সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়। তথ্য অনুসারে, কোম্পানিটির পর্ষদ আলোচ্য হিসাব বছরের জন্য ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে। ঘোষিত এ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৬ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ এপ্রিল। ২০২২ হিসাব বছরে ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৬ টাকা ৮৪ পয়সা বা ৩৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৯ টাকা ৬০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২২ টাকা ৮৮ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play