Skip to content
Latest stories

Stock news

৩ কর্মদিবস পর উত্থান পুঁজিবাজারে

টাকা ৩ কর্মদিবস পতনের পর রোববার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার ডিএসইতে ৬৬২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৩৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪২৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।LankaBangla securites single pageবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৫ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play