Skip to content
Latest stories

Stock news

৩ কোম্পানির স্টক বিওতে প্রেরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল ও জেনেক্স ইনফোসিস লিমিটেডের ডিভিডেন্ডের স্টক শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলোর ডিভিডেন্ড বিও হিসাবে জমা হয়েছে।সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, কোম্পানিগুলো ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের স্টক শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।প্রসঙ্গত, ৩০ জুন ,২০২২ সমাপ্ত অর্থবছরে কুইন সাউথ টেক্সটাইল ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ স্টক। সিনোবাংলা ১১ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১ শতাংশ স্টক এবং জেনেক্স ইনফোসিস ১৩ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে এর মধ্যে ২ শতাংশ স্টক।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play