Stock news
২৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা বা ৮.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭ টাকা ৩০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভ্যানগার্ড রূপালী ব্যাংক ব্যালান্সড মিউচুয়াল ফান্ডের দর কমেছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৫.৯৫ শতাংশ, দাঁড়িয়েছে ৭ টাকা ৯০ পয়সায়।
আর ১০ পয়সা বা ৫.০০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রিমিয়ার লিজিং, দিনশেষে যার দর দাঁড়ায় ১ টাকা ৯০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিঙ্গার বাংলাদেশ ৩.৭২ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিং ৩.২৪ শতাংশ, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ৩.২৩ শতাংশ, মেঘনা সিমেন্ট ৩.১১ শতাংশ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ৩.০১ শতাংশ, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২.৯৪ শতাংশ ও জিএসপি ফাইন্যান্স ২.৮৬ শতাংশ কমেছে।