Skip to content
Latest stories

Stock news

২৪ ঘণ্টার মধ্যে আবার সোনার দাম বাড়ছে

দেশের বাজারে আজ বৃহস্পতিবার প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। তবে ২৪ ঘণ্টা না যেতেই যেটুকু দাম কমানো হয়েছিল, তা আবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে কাল শুক্রবার থেকে আবারও সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ছে। তাতে হলমার্ক করা ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি ৯৭ হাজার ৬২৮ টাকায় গিয়ে দাঁড়াবে।সব মিলিয়ে চলতি সপ্তাহে সোনার দাম দুই দফা বৃদ্ধি আর দুই দফা হ্রাস পেয়েছে। সর্বশেষ গত দুই দিনে ২ হাজার ৩৩২ টাকা কমেছিল। তার আগে গত রোববার একলাফে ভরিতে বাড়ানো হয়েছিল ৭ হাজার ৬৯৮ টাকা। তাতে সোনার দামের ভরি গিয়ে দাঁড়ায় ৯৮ হাজার ৭৯৪ টাকায়। এই দর ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ।জুয়েলার্স সমিতি আজ রাত আটটায় সোনার দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়। দাম বাড়ানোর যুক্তি হিসেবে সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম বেড়েছে। আর গতকাল বলা হয়েছিল, পাকা সোনার দাম কমেছে।দাম বেড়ে যাওয়ায় কাল থেকে ভালো মানের, অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়াবে ৯৭ হাজার ৬২৮ টাকা। আজ ২২ ক্যারেট সোনার দাম ছিল ৯৬ হাজার ৪৬১ টাকা। সে হিসাবে ভরিতে দাম বাড়ছে ১ হাজার ১৬৬ টাকা।এ ছাড়া কাল থেকে হলমার্ক করা ২১ ক্যারেটের সোনার ভরি ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৮৯৮ এবং সনাতন পদ্ধতির সোনা ৬৬ হাজার ৫৪৩ টাকায় বিক্রি হবে। আজ প্রতি ভরি ২১ ক্যারেট ৯২ হাজার ৮৭ টাকা, ১৮ ক্যারেট ৭৮ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৬৫ হাজার ৭৮৫ টাকায়। তার মানে কাল থেকে ২১ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম বাড়ছে ৭৫৮ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play