২৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আজ কোম্পানিটির ৩৫৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫৯ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকার।২৫২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, আইপিডিসি ফাইন্যান্স, মালেক স্পিনিং মিলস্, এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্, এনভয় টেক্সটাইলস্, শার্প ইন্ডাস্ট্রিজ এবং সায়হাম টেক্সটাইল মিলস্।