Skip to content
Latest stories

Stock news

২০% শেয়ারদর কমেছে ওরিয়ন ইনফিউশনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২০ শতাংশের বেশি কমেছে। এর মাধ্যমে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুতে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ছিল ৬৬২ টাকা ৪০ পয়সা। সপ্তাহ শেষে যা দাঁড়িয়েছে ৫২৭ টাকা ৫০ পয়সায়। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৩৪ টাকা ৯০ পয়সা বা ২০ দশমিক ৩৭ শতাংশ।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ওরিয়ন ইনফিউশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭২ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮০ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ওরিয়ন ইনফিউশনের পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৮ ডিসেম্বর বিকাল ৪টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৪ ডিসেম্বর। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play