Stock news
২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো আগামীকাল ৭ ফেব্রুয়ারি থেকে নতুন ক্যাটাগরিতে লেনদেন করবে।কোম্পানি দুইটি হচ্ছে- শেপার্ড ইন্ডাস্ট্রিজ ও বিডি থাই ফুড লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।LankaBangla securites single pageশেপার্ড ইন্ডাস্ট্রিজ ‘বি’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।বিডি থাইফুড ’এন’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে