Skip to content
Latest stories

Stock news

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত লাভোলো আইসক্রীম ও আনলিমা ইয়ার্নের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের (এনসিআর) রেটিং অনুযায়ী লাভোলো আইসক্রীমের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’।কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেডের (এসিআরএসএল) রেটিংস অনুযায়ী আনলিমা ইয়ার্নের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ-’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ, ২০২২ অর্থবার্ষিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play