Skip to content
Latest stories

Stock news

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- সিঙ্গার বিডি এবং আরএকে সিরামিকস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সিঙ্গার বিডি : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, যা আগের বছর ৫ টাকা ২০ পয়সা ছিল।আগামী ১১ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।আরএকে সিরামকস: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ৩০ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৫৭ পয়সা, যা আগের বছর ২ টাকা ১২ পয়সা ছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play