Skip to content
Latest stories

Stock news

১৯ কোম্পানির লাইফ ফান্ড বেড়েছে ১১শ’ কোটি টাকা

সর্বশেষ হিসাব সমাপনী বছর ২০২২ সালে লাইফ বীমা খাতে দেশের ১৯টি কোম্পানির লাইফ ফান্ড বেড়েছে ১১শ’ কোটি টাকা। এর মধ্যে রয়েছে চারটি পুরনো এবং নতুন অনুমোদন পাওয়া ১৫টি বীমা কোম্পানি। এই কোম্পানিগুলোর সর্বমোট লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৫ কোটি ৫৮ লাখ টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দাখিল করা লাইফ বীমা কোম্পানিগুলোর ২০২২ সালের ব্যবসা সমাপনী হিসাব প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।২০২২ সালে সবচেয়ে বেশি লাইফ ফান্ড বেড়েছে ন্যাশনাল লাইফের। যার পরিমাণ, ৩৮৭ কোটি ৬৫ লাখ টাকা। বর্তমানে ন্যাশনাল লাইফের মোট লাইফ ফান্ডের পরিমাণ ৪ হাজার ৭৭৩ কোটি ৬২ লাখ টাকা। লাইফ ফান্ড বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনালী লাইফ। ২০২২ সালে সোনালী লাইফের লাইফ ফান্ড বেড়েছে ২৭৪ কোটি ৯৩ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির মোট লাইফ ফান্ডের পরিমাণ ৫৭১ কোটি ৯৬ লাখ টাকা।রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা করপোরেশন ২০২২ সালে লাইফ ফান্ড বৃদ্ধি করেছে ১৫৬ কোটি ৬১ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটিরি লাইফ ফান্ডের পরিমাণ ২ হাজার ৪৭৩ কোটি ৯৫ লাখ টাকা। এ ছাড়াও ২০২২ সালে ৮৫ কোটি টাকা লাইফ ফান্ড বৃদ্ধি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির বর্তমান লাইফ ফান্ড ৩৭৮ কোটি ৫৫ লাখ টাকা।৫১ কোটি ৪৭ লাখ টাকা লাইফ ফান্ড বৃদ্ধি করে ৫ম স্থানে রয়েছে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ২০২২ সালে কোম্পানিটির মোট লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬৮ কোটি ৮১ লাখ টাকা। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে ৫১ কোটি টাকার লাইফ ফান্ড বৃদ্ধি করেছে। বর্তমানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মোট লাইফ ফান্ডের পরিমাণ ৪ হাজার ৬ কোটি ৫৫ লাখ টাকা।মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩০ কোটি ৯৩ লাখ টাকার লাইফ ফান্ড বৃদ্ধি করেছে। ২০২২ সালে কোম্পানিটির মোট লাইফ ফান্ড ৪৭ কোটি ৯৩ লাখ টাকা। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে ১৩ কোটি ১৩ লাখ টাকার লাইফ ফান্ড বৃদ্ধি করেছে। বর্তমানে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মোট লাইফ ফান্ডের পরিমাণ ৪৮ কোটি ৩৪ লাখ টাকা।নতুন অনুমোদন পাওয়া এনআরবি ইলামিক লাইফের ২০২২ সালে শুরুতে লাইফ ফান্ডে ঘাটতি ছিল ৮৬ লাখ টাকা, বছর শেষে কোম্পানিটির লাইফ দাঁড়িয়েছে ৮ কোটি ৯ লাখ টাকা। ২০২২ সালে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স নতুন লাইফ ফান্ড গঠন করেছে ৮ কোটি ৫০ লাখ টাকা। বর্তমানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মোট লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬১৭ কোটি ৫৮ লাখ টাকা।২০২২ সালে ৭ কোটি ৬৫ লাখ টাকা লাইফ ফান্ড বৃদ্ধি করেছে দেশী-বিদেশী যৌথ মালিকানার এলআইসি বাংলাদেশ। কোম্পানিটির বর্তমান লাইফ ফান্ড ২১ কোটি ২৩ লাখ টাকা। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে লাইফ ফান্ড বৃদ্ধি করেছে ৫ কোটি ২৩ লাখ টাকা। কোম্পানিটির বর্তমান লাইফ ফান্ডের পরিমাণ ৯ কোটি ১৭ লাখ টাকা।নতুন অনুমোদন পাওয়া আস্থা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডে ঘাটতি ছিল ১ কোটি ৫৯ লাখ টাকা। ২০২২ সালের শেষে কোম্পানিটির লাইফ ফান্ডের ঘাটতি পূরণ হয়ে ৩ কোটি ৪৭ লাখ টাকা দাঁড়িয়েছে। ২০২২ সালে বেঙ্গল ইসলামী লাইফ নতুন লাইফ ফান্ড গঠন করেছে ৪ কোটি ৩৩ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির মোট লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭ কোটি ৯১ লাখ টাকা।বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে নতুন লাইফ ফান্ড গঠন করেছে ৪ কোটি ২০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির মোট লাইফ ফান্ড ১৩ কোটি ৫৫ লাখ টাকা। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে লাইফ ফান্ড বৃদ্ধি করেছে ৩ কোটি ২৩ লাখ টাকা। বর্তমানে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৫ কোটি ৫৪ লাখ টাকা।নতুন অনুমোদন পাওয়া আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স ২০২২সালে লাইফ ফান্ড বৃদ্ধি করেছে ২ কোটি ২৭ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির মোট লাইফ ফান্ড দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লাখ টাকা। ২০২২ সালে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লাইফ ফান্ড বৃদ্ধি করেছে ৪৩ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির মোট লাইফ ফান্ডের পরিমাণ ৭ কোটি ৪ লাখ টাকা।অন্যদিকে যমুনা লাইফ ২০২২ সালে ৮৯ লাখ টাকা লাইফ ফান্ডে যুক্ত করলেও ঘাটতি থেকে বের হতে পারেনি। ২০২১ সালে কোম্পানিটির লাইফ ফান্ডে ঘাটতি ছিল ৩ কোটি ৬৭ লাখ টাকা। ২০২২ সাল শেষে এই ঘাটতি কমে দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play