Skip to content
Latest stories

Stock news

১৮% অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেবে লাফার্জহোলসিম

চলতি ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য দ্বিতীয় দফায় অন্তর্বর্তী লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পর্ষদ। এ দফায় ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর। গতকাল অনুষ্ঠিত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।এর আগে চলতি হিসাব বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদনের আলোকে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করে লাফার্জহোলসিম বাংলাদেশ, যা এরই মধ্যে বিতরণ সম্পন্ন করেছে কোম্পানিটি।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লাফার্জহোলসিম বাংলাদেশের সমন্বিত বিক্রি হয়েছে ১ হাজার ৬৯৮ কোটি ৭২ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে এ বিক্রি হয়েছিল ১ হাজার ৫৬৫ কোটি ৫৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত বিক্রি বেড়েছে ১৩৩ কোটি ১২ লাখ টাকা বা ৮ দশমিক ৫০ শতাংশ। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত পরিচালন মুনাফা হয়েছে ৪২৮ কোটি ৭৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা হয়েছিল ৩৭৬ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত পরিচালন মুনাফা বেড়েছে ৫২ কোটি ৬৪ লাখ টাকা বা ১৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৩০ কোটি ৮১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৩০৮ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ২১ কোটি ৯৪ লাখ টাকা বা ৭ দশমিক ১০ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play