Skip to content
Latest stories

Stock news

১৬২ কোম্পানির শেয়ারে ক্রেতা নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৬২ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সোমবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২১টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ ব্যাংক খাতের ৩৩টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানির ক্রেতা নেই। বীমা, জ্বালানি ও ফার্মা খাতের ১৫টি করে কোম্পানির ক্রেতা নেই।এছাড়া ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ১৪টি, আর্থিক খাতের ৯টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৫টি, খাদ্য খাতের ৪টি, সিমেন্ট, বিবিধ ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি, আইটি ও সেবা খাতের ২টি এবং সিরামিক ও কাগজ খাতের ১টি কোম্পানি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play