Skip to content
Latest stories

Stock news

১৪ কর্মদিবস পর ডিএসইর লেনদেন ৪৫০ কোটি ছাড়াল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইর লেনদেন টানা ১৪ কর্মদিবস পর ৪৫০ কোটির ঘর অতিক্রম করেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার ডিএসইতে ৪৬২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১২৭ কোটি ৮২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।LankaBangla securites single pageবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৯ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play