১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

Date: 2026-09-13 10:00:04
১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৩ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের।এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৩০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৬.৯৮ শতাংশ, দাঁড়িয়েছে ৪ টাকা ৬০ পয়সায়।আর ৫ টাকা ৪০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রিলায়েন্স ইন্সুরেন্স, দিনশেষে যার দর দাঁড়ায় ১০২ টাকা ৬০ পয়সায়।এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ৫.৪৮ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলস্‌ ৫.২৬ শতাংশ, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড ৪.৬০ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ৪.৪৮ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.০৫ শতাংশ, বিএনআইসিএল ৩.০২ শতাংশ ও স্ট্যান্ডার্ড সিরামিক ২.৫৩ শতাংশ দর বেড়েছে।

Share this news