Skip to content
Latest stories

Stock news

১২ কার্যদিবস পর লেনদেন ছাড়াল ৫০০ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সাথে ১২ কার্যদিবস পর ৫০০ কোটি টাকা ছাড়াল লেনদেন।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, সোমবার (১২ ডিসেম্বর) ডিএসই প্রধান সূচক (ডিএসইএক্স) আগের দিনের চেয়ে ২৭ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৩ পয়েন্টে।ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর আগে, গত ২৩ নভেম্বর ৫৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল।এদিন লেনদেনে অংশ নেয়া ৩৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দর বেড়েছে, ১৮টির দর কমেছে, ২৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play