Skip to content
Latest stories

Stock news

১১ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির উৎসব

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১১টি কোম্পানির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিক্রির উৎসবে মেতেছে। যার কারণে ব্যপক হারে এই ১১ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, ব্যপক হারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমা ওই ১১ কোম্পানির মধ্যে রয়েছে আমরা টেকনোলজি, দেশ জেনারেল ইন্সুরেন্স, জেমিনি সী ফূড,হাক্কানি পাল্প ইন্দো বাংলা ফার্মা, ইন্ট্রাকো সিএনজি, আইএসএন,আইটিসি,নাভানা ফার্মা এবং সেনা কল্যান ইস্যুরেন্স কোম্পানি লিমিটেড।এই ১১ কোম্পানির মধ্যে সর্বোচ্চ ১১.৪৯ শতাংশ থেকে সর্বনিন্ম ৫.১০ শতাংশ পযর্ন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। এরমধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে আইএসএনের, দ্বিতীয় অবস্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। আর তৃতীয় অবস্থানে রয়েছে নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড।আইএসএন: অক্টোবর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২২.৮৮ শতাংশ। নভেম্বর মাসে তা কমে অবস্থান করছে ১১.৩৯ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১১.৪৯ শতাংশ।সেনা কল্যান ইস্যুরেন্স: অক্টোবর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১৫.৫৩ শতাংশ। নভেম্বর মাসে তা কমে অবস্থান করছে ৬.৪৯ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৯.০৪ শতাংশ।নাভানা ফার্মা: অক্টোবর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১৮.৭২ শতাংশ। নভেম্বর মাসে তা কমে অবস্থান করছে ১০.৯৪ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৭.৭৮ শতাংশ।ইন্ট্রাকো সিএনজি: অক্টোবর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২৮.৫৫ শতাংশ। নভেম্বর মাসে তা কমে অবস্থান করছে ২০.৯০ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৭.৬৫ শতাংশ।আমরা টেকনোলজি: অক্টোবর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৪০.৮৬ শতাংশ। নভেম্বর মাসে তা কমে অবস্থান করছে ৩৩.৪০ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৭.৪৬ শতাংশ।জেমিনি সী ফূড: অক্টোবর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১১.০৬ শতাংশ। নভেম্বর মাসে তা কমে অবস্থান করছে ৪.৬২ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৬.৪৪ শতাংশ।আইটিসি: অক্টোবর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২১.৩২ শতাংশ। নভেম্বর মাসে তা কমে অবস্থান করছে ১৪.৯৫ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৬.৩৭ শতাংশ।দেশ জেনারেল ইন্সুরেন্স: অক্টোবর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১০.৫৩ শতাংশ। নভেম্বর মাসে তা কমে অবস্থান করছে ৪.৩৫ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৬.১৮ শতাংশ।ইন্দো বাংলা ফার্মা: অক্টোবর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১২.৯৭ শতাংশ। নভেম্বর মাসে তা কমে অবস্থান করছে ৭.৫৮ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৫.৩৯ শতাংশ।হাক্কানি পাল্প: অক্টোবর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৮.২৫ শতাংশ। নভেম্বর মাসে তা কমে অবস্থান করছে ৩.১৫ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৫.১০ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play