Skip to content
Latest stories

Stock news

১০% লভ্যাংশ দেবে এডিএন টেলিকম

পুঁজিবাজারে তালিকভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।এক মূল্যসংবেদনশীল তথ্যে এডিএন টেলিকম জানিয়েছে, ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ৭ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৩ অক্টোবর।নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ৯৭ পয়সায়।এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৯৭ পয়সা।ডিএসইতে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬১ টাকায় লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির সমাপনী দর ছিল ৬০ টাকা ৮০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪৯ টাকা ৮০ পয়সা ও ৭৮ টাকা ৮০ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play