সর্বজনীন পেনশনে আসছে ৬ নতুন সুবিধা, বদলে যাচ্ছে যেসব নিয়ম

Date: 2026-09-17 10:00:02
সর্বজনীন পেনশনে আসছে ৬ নতুন সুবিধা, বদলে যাচ্ছে যেসব নিয়ম
সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে নতুন ছয়টি সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রস্তাবিত সুবিধাগুলোর মধ্যে রয়েছে পাঁচ বছর চাঁদা দেওয়ার পর বিশেষ পরিস্থিতিতে জমা অর্থ তোলার সুযোগ, পেনশনভোগীর মৃত্যুর পর স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন, ৫৫ বছর বয়স থেকে পেনশন চালু, ইসলামি পেনশন ব্যবস্থা, স্বাস্থ্যবিমা এবং নিবন্ধনকারী প্রতিষ্ঠানের কমিশন বৃদ্ধি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। বৈঠকে মোট ১১টি আলোচ্যসূচি রাখা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পর্ষদের অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো পরবর্তী সময়ে বাস্তবায়নের উদ্যোগ নেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।বর্তমানে সর্বজনীন পেনশনের চারটি কর্মসূচি চালু রয়েছে। এগুলো হলো—প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস। ২০২৩ সালের ১৭ আগস্ট দেশের বিভিন্ন শ্রেণির মানুষকে বিবেচনায় নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়।জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চালুর প্রায় তিন বছর পর চারটি কর্মসূচিতে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন। এসব গ্রাহকের জমা করা মোট অর্থের পরিমাণ ২৮৮ কোটি ৫২ লাখ টাকা।বর্তমান ব্যবস্থায় কোনো কর্মসূচিতে যুক্ত হওয়ার পর তা থেকে বের হওয়ার সুযোগ নেই। কোনো কারণে চাঁদা চালিয়ে যেতে না পারলে জমা অর্থ নিয়ে জটিলতার মুখে পড়তে হয়। এই নিয়মে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে।

Share this news