Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে বিনিয়োগ ও বাড়িভাড়ায় ঘুরে দাঁড়াল জিকিউ বলপেন

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের উৎপাদন কার্যক্রমে ব্যয় বৃদ্ধির কারণে বড় ধরনের লোকসান হয়েছে। কাঁচামাল ও উৎপাদনসংশ্লিষ্ট অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় পরিচালন কার্যক্রমে এ চাপ তৈরি হয়েছে। তবে শেয়ারবাজারে বিনিয়োগ, ব্যাংকে স্থায়ী আমানতের সুদ এবং ভবন ভাড়া থেকে আয় হওয়ায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে সামগ্রিকভাবে মুনাফায় ফিরেছে কোম্পানিটি। কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৫১ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসান থেকে সামান্য মুনাফায় ফিরেছে প্রতিষ্ঠানটি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play