Skip to content
Latest stories

Stock news

সেরা ৩ অ্যাওয়ার্ড জিতল সী পার্ল

শেয়ারবাজারে তালিকাভুক্ত সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা দ্য ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডসে সেরা তিন অ্যাওয়ার্ড জিতেছে। সেরা লাক্সারি হোটেলগুলোর মধ্য থেকে বাছাই করে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাকে পৃথিবীর সেরা বিচ সাইড লাক্সারি রিসোর্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে গ্লোবাল অর্গানাইজেশন ‘দ্য ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস’। এ ছাড়া সেরা জেনারেল ম্যানেজার অ্যাওয়ার্ড জিতেছেন সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার গ্রুপ জিএম আজিম শাহ।সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং প্রধান আসাদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।সম্প্রতি তুরস্কের আনটালিয়ার সোয়ানডর হোটেলস ও রিসোর্টসে অনুষ্ঠিত হওয়া ২০২২ দ্য ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডসের গালা সেরিমনিতে এই ঘোষণা দেওয়া হয়। বিশ্বব্যাপী সার্ভিস ইন্ডাস্ট্রির সেবার মানদণ্ড ঠিক করে পৃথিবীর বিভিন্ন অভিজাত হোটেলের মধ্য থেকে সেরাদের অ্যাওয়ার্ড প্রদান করে দ্য ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস। দেশের ভ্রমন খাতের জন্য এটি একটি অবিস্মরণীয় অর্জন।সারা পৃথিবীর সেরা সেরা রিসোর্টকে পেছনে ফেলে দেশের একটি রিসোর্টের তিনটি সেরা অ্যাওয়ার্ড জেতার ঘটনা এ দেশের ট্যুরিজম সেক্টরের জন্য একটি দারুণ অর্জন। সেরা বিচ-সাইড রিসোর্ট হিসেবে স্বীকৃতি পেয়ে এবং সেরা জিএম হিসেবে অ্যাওয়ার্ড জেতায় উচ্ছ্বসিত সী পার্লের দায়িত্বপ্রাপ্ত আজিম শাহ। তিনি জানান, সী পার্লকে শুধু দেশের নয়, সারা পৃথিবীর সেরা রিসোর্টে পরিণত করার জন্য কাজ করে চলেছে সী পার্ল টিম এবং এই স্বীকৃতি পুরো টিমকে আরও বেশি অনুপ্রাণিত করবে। সেবার মান প্রতিনিয়ত বাড়ানোর মাধ্যমে দেশের ভ্রমণপ্রিয় ট্রাভেলারদের সেরা সেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক ও প্রফেশনালদের সেবা প্রদানের মাধ্যমে বিশ্বসেরাদের কাতারে নিজেদের প্রতিষ্ঠিত করছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।সব সেবার মান অনেক বৃদ্ধি পাওয়ায় এখন সী পার্ল যে দেশে ও আন্তর্জাতিকভাবে আরও স্বীকৃতি পাবে তা নিয়ে আশাবাদী জিএম আজিম শাহ। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর চালু হওয়া কক্সবাজারের ইনানী বিচে ১৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত পাঁচতারকা এই হোটেলে ৪৯৩টি কক্ষ ও স্যুট রয়েছে। শুরু হওয়ার পর থেকেই দেশের ভ্রমণপ্রিয় মানুষের পছন্দের জায়গা হয়ে ওঠে এই রিসোর্ট। রুমের পাশাপাশি ৯টি রেস্টুরেন্ট, তিনটি বার, ছয়টি মিটিং ও কনভেনশন ভেন্যু, দুটি সুইমিংপুল, টেনিস, ব্যাডমিন্টন খেলাসহ নানা সুবিধা সী পার্ল কক্সবাজারকে দেশের লাক্সারি রিসোর্টের কাতারে শীর্ষস্থানে নিয়ে আসে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play