Skip to content
Latest stories

Stock news

শীর্ষ গেইনারের দশে আট বিমা খাত

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য ছিল বিমা খাতের। টপটেন গেইনার তালিকার আটটিই ছিল বিমা খাতের প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর আজ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা তাকাফুল ইন্স্যুরেন্সের শেয়ারদরও এদিন ১০ শতাংশ বেড়েছে।তালিকার তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়াদর বেড়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ।দরবৃদ্ধি তালিকার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পিপলস ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স এবং মেট্টো স্পিনিং।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play