Skip to content
Latest stories

Stock news

শীর্ষ দশ কোম্পানির ১ হাজার ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৬৭৯ কোটি ৬৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোর ১ হাজার ৩২ কোটি ৯২ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, গত সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি)। এক সপ্তাহে কোম্পানিটির ১৭৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের ১৯২ কোটি ৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১২৬ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।সি পার্ল বিচ রিসোর্টের সপ্তাহজুড়ে ১১৮ কোটি ৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। রুপালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ১১৪ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার।এছাড়াও ইস্টার্ন হাউজিংয়ের ৭৮ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার টাকা, পেপার প্রসেসিংয়ের ৭৭ কোটি ২৫ লাখ ৯১ হাজার টাকা, অগ্নি সিস্টেমের ৭২ কোটি ১১ লাখ ৮৮ হাজার টাকা, আমরা নেটওয়ার্কসের ৬৯ কোটি ৫ লাখ ১৬ হাজার টাকা এবং ইউনিক হোটেলের ৬৮ কোটি ৮২ লাখ ৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play