Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ০৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে ০৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩২৭ কোটি ১৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা বাংলাদেশ শিপিং কর্পোরেশননের ২৮৭ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার টাকা লেনদেন হয় এবং শাইন পুকুর সিরামিক্স লিমিটেড ১৯৫ কোটি ০৮ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে-ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্ক, জেমিনী সী ফুড এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play