Skip to content
Latest stories

Stock news

রোববার ব্লক মার্কেটের শীর্ষে সী-পার্ল হোটেল

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৪ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী-পার্ল হোটেল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকার।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন গুলো হলো- এসবিএসি ব্যাংকের ৪ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ২১ লাখ ১১ হাজার টাকার, বিকন ফার্মার ১ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৫০ লাখ ৮ হাজার টাকার, এডিএন টেলিকমের ১ কোটি ১৭ লাখ ১৩ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১ কোটি ১৪ লাখ টাকার, মালেক স্পিনিংয়ের ১ কোটি ৪ লাখ ৪ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৭৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play