Skip to content
Latest stories

Stock news

প্যারামাউন্ট টেক্সটাইলসের ইপিএস বেড়েছে

জিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলস পিএলসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে প্যারামাউন্ট টেক্সটাইলসের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৬২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৫ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৭ পয়সা বা ১১ দশমিক ৭২ শতাংশ। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ১৯ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে প্যারামাউন্ট টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play