Skip to content
Latest stories

Stock news

পতনের বাজারেও উত্থানের সর্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস (২১ সে‌প্টেম্বর) বুধবার সূচক কমেছে ৪৫ পয়েন্ট। সূচ‌কের এমন পতনের দিনেও সূচককে টেনে উঠানোর স‌র্বোচ্চ অবদান ছি‌লো তিন কোম্পানি। এই তিন কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে সাড়ে ১৪ পয়েন্ট। এই তিন কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে ইউনাইটেড পাওয়ার, বসুন্ধরা পেপার মিলস এবং সী পার্ল হোটেল রিসোর্ট। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইউনাইটেড পাওয়ার জেনারশেন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.২২ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭.৯১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩৯ টাকা ৩০ পয়সায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৭৬ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.৪৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ টাকা ৫০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল সী পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯১ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.২৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৪ টাকা ২০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play