Stock news
পতনের বাজারে দাপট দেখালো তিন কোম্পানি
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস (২৩ অক্টোবর) রোববার সূচক কমেছে ৪৮ পয়েন্ট। সূচকের এমন পতনের দিনেও দাপট দেখিয়ে তিন কোম্পানি। এই তিন কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ছয় পয়েন্ট। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে সী পার্ল, সোনালী পেপার এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে সী পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট লিডমটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৮৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৭০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫০ টাকা ৬০ পয়সায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.০৫ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৭৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৮৬ টাকা ২০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৫৫ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৬৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯০৬ টাকা ৮০ পয়সায়।