Skip to content
Latest stories

Stock news

প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিএসআরএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটি লাভ থেকে লোকসানে পড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৮৯ পয়সা।৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৭ টাকা ৬৯ পয়সা। আগের বছর একই সময় এনএভি ছিল ৬৮ টাকা ৯৯ পয়সা।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা নেগেটিভ। আগের বছর এই সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ২৯ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play