Skip to content
Latest stories

Stock news

প্রাইম ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া ৩৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর কমেছে প্রাইম ব্যাংক লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (২ মে) ডিএসইতে ব্যাংকটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৭৬ শতাংশ কমেছে।সর্বোচ্চ দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারপ্রতি ৪ দশমিক ৮০ শতাংশ দর কমেছে। আর ৪ শতাংশ শেয়ারদর কমায় তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।এদিন টপটেন লুজার বা দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি, ড্যাফোডিল কম্পিউটার্স, আরামিট লিমিটেড, ন্যাশনাল ফিড মিল, এপেক্স ট্যানারি, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং হাইডেলবার্গ সিমেন্ট।আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪১টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০২টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play