Skip to content
Latest stories

Stock news

অনাগ্রহের শীর্ষে বিকন ফার্মা

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৯ টির বা ৫৮.৭২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে বিকন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২৭.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০১.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা বা ৭.৯২ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিকন ফার্মা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের ৭.৪৩ শতাংশ, প্রাইম ফাইনান্সের ৬.৯৭ শতাংশ, ফাস ফাইনান্সের ৬.৬৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৬.৬১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.২১ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৪.৯১ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৪.৮৬ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪.৬২ শতাংশ, সিলভা ফার্মার শেয়ার দর ৪.৬০ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play