Skip to content
Latest stories

Stock news

লেনদেনের শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটির ৩১ কোটি ২৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার টাকার।২৭ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেমিনি সি ফুড, এ্যাপেক্স ফুটওয়্যার, শাইনপুকুর সিরামিকস, সি পার্ল হোটেল, ওরিয়ন ফার্মা, বিডি কম এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play