Skip to content
Latest stories

Stock news

লেনদেনের শীর্ষে বিএসসি

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, বৃহস্পতিবার (২৫মে) কোম্পানিটির ৪৬ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৪ লাখ ১২ হাজার টাকার।৩০ কোটি ৫৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড,ইস্টার্ন হাউজিং,চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স,সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড,ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড,ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play