Skip to content
Latest stories

Stock news

জীবন বিমা খাতে আশার আলো, চার কোম্পানির আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে জীবন বিমা খাতের ১৫টি কোম্পানির। যার মধ্যে ইতিমধ্যে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১২টি কোম্পানিরঅ এর মধ্যে ৮টি আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও চারটি প্রতিষ্ঠানের প্রকাশিত চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ইতিবাচক চিত্র উঠে এসেছে। কোম্পানিগুলোর জীবন বিমা তহবিল বৃদ্ধির পাশাপাশি কয়েকটির আয়-ব্যয়ের উদ্বৃত্ত ও পরিচালন নগদ প্রবাহে উন্নতি হয়েছে। তবে সব কোম্পানির আর্থিক সূচকে সমান অগ্রগতি দেখা যায়নি। কোনো প্রতিষ্ঠানের তৃতীয় প্রান্তিকের উদ্বৃত্ত কমলেও বছরের প্রথম নয় মাসের হিসাবে উন্নতি হয়েছে। আবার কোনো প্রতিষ্ঠানের নয় মাসের উদ্বৃত্ত কমলেও তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে। ইতিবাচক আর্থিক ফলাফল প্রদর্শনকারী চারটি প্রতিষ্ঠান হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play