Skip to content
Latest stories

Stock news

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ইপিএস কমেছে ৪৯ শতাংশ

চলতি ২০২২ হিসাব বছরের তৃতীয় (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রাতি সমন্বিত আয় (ইপিএস) প্রায় অর্ধেকে নেমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের। ব্যাংকটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৪ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস কমেছে ৩৬ পয়সা বা ৪৮ দশমিক ৬৫ শতাংশ। আর চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ১৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৯৪ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play